দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কাঁঠাল নিয়ে বিরোধের জেরে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করেছেন দেবর।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেরিবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি হরিরামপুরের চানপুর গ্রামের হাসমত মোল্লার মেয়ে এবং নালী গ্রামের সালাম মিয়ার স্ত্রী। অভিযুক্ত দেবর রাকিব (২৮) একই গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে যান।
স্থানীয়রা জানান, বসতঘরের পাশে থাকা গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন সোভা বেগম। এ সময় রাকিব এসে গাছের মালিকানা দাবি করে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে রাকিব ঘর থেকে ছুরি এনে সোভাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।
সালাম ও রাকিব দুই ভাই হলেও তাদের আলাদা সংসার। নিহতের বড় ছেলে ঢাকায় একটি কারখানায় কাজ করেন। আর ছোট ছেলে স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে।
ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
আরএ