দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর পলাশে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলুল কবির জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ জুন) সন্ধ্যার দিকে ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাসস্ট্যান্ড মোড়ে পলাশ উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছাত্রদল কর্মী ইসমাঈল ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়।
এ ঘটনায় রোববার রাতেই ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম মিয়া বাদী হয়ে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ছাত্রদল ও বিএনপি নেতা জুয়েলের শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একদল চৌকস টিম ঢাকা মহানগর দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। বর্তমানে জুয়েল পুলিশ হেফাজতে রয়েছে।
/অ