দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর সৈয়দপুরে দেশীয় অস্ত্র ও সেনাবাহিনীর কাপড়সহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করছে পুলিশ। এর আগে দিবাগত রাতে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হাজীপাড়া গ্রামে মোনাফ আলী সরকারের (মোনাফ ডাকাত) বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক ওই যুবকের নাম সোহেল রানা (২৫)। তিনি জেলা সদর উপজেলার সোনারায় সংগলশী ইউনিয়নের বেড়াকুটি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।
পুলিশ জানায়, যৌথবাহিনির অভিযানে মোনাফ আলীর বাড়ি থেকে ২টি বড় সাইজের ছোড়া, ২টি চাকু, সেনাবাহিনীর পোশাক তৈরীর আনুমানিক ১০ গজ কাপড়, ১টি ল্যাপটপ, ১৩টি এন্ড্রয়েড ও ৪টি বাটন মোবাইল, ১০টি সীম, ২টি পাসপোর্ট ও ফাঁকা নন জুডিশিয়াল ৯চি স্টাম্পসহ তাকে আটক করা হয়। এছাড়াও সোহেল রানার ব্যবহৃত লাইসেন্স বিহীন কালো রংয়ের সুজুকি আর ওয়ান ফাইভ মোটর সাইকেলও জব্দ করা হয়েছে।
সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন বলেন, সেনাবাহিনী গত রাতে সোহেল রানা নামে এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এফএইচ/