দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দূর্ঘটনায় হোসেন আলী (৩৮) নামে একজন নিহত হয়েছে। তিনি উপজেলা শিক্ষা অফিসে ‘অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদে কর্মরত ছিলেন।
সোমবার( ১৬ জুন) বিকেল তিনটার দিকে দাপ্তরিক কাজে জেলা শিক্ষা অফিসে যাওয়ার সময় আক্কেলপুর-জয়পুরহাট সড়কের পূর্ব মাতাপুর (ভালকির ব্রিজ) নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
নিহত হোসেন আলী যশোর জেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন।
স্থানীয় ও তার অফিস সূত্রে জানা যায়, নিহত হোসেন আলী দাপ্তরিক কাজে মোটরসাইকেল চালিয়ে জেলা শিক্ষা অফিসে যাচ্ছিলেন। পথে বৃষ্টি আসে তখন নিরাপদ স্থানে কিছু সময় অপেক্ষা করার পর বৃষ্টি থেমে গেলে মোটরসাইকেল যোগে রওনা দিলে পূর্ব মাতাপুর (ভালকির ব্রিজ) নামক স্থানে সড়কের উপরে থাকা খরের গাদায় চাকায় পিছলে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে হোসেন আলীর মাথায় গুরুত্বর আঘাত লাগে। পরে স্থানীয়রা হোসেন আলীকে একটি সিএনজি যোগে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এরপর তার আবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সময় তিনি মারা যান।
এ ব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন বলেন, নিহত হোসেন আলী দাপ্তরিক কাজে জেলা শিক্ষা অফিসে যাচ্ছিলেন। পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার মৃত্যুতে অফিসে শোকের ছায়া নেমে এসেছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাসুদ রানা বলেন, থানায় ওই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে। মরদেহ যেহেতু জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে রয়েছে, সেহেতু নিহতের পরিবার সেখান থেকে আইনি পক্রিয়া শেষে মরদেহ বাড়িতে নিয়ে যাবেন।
এফএইচ/