দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার শহরের ‘কটেজ জোন’ এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাত ১টা থেকে এই অভিযান চালানো হয় বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান।
তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী।
কী অভিযোগে তাদের আটক করা হয়েছে জানতে চাইলে ইলিয়াস খান বলেন, “হোটেলের নিবন্ধন খাতায় ওইসব তরুণ-তরুণীর নাম ছিল না এবং তারা কেন হোটেলে উঠেছেন তাও জানাতে পারেননি। সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়েছে।”
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সাক্ষী না পাওয়ায় মামলা দেওয়া যায়নি। তবে সন্দেহজনক হিসেবে তাদের আদালতে তোলা হয়েছে।
আরএ