দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে রোহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রোহান কালিগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির উঠানে খেলতে থাকে রোহান। এরপর টিউবওয়েল সংলগ্ন ডোবায় ভাসতে দেখা যায় তাকে। পরে রোহানকে ডোবার পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় গ্রাম ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে মৃত ঘোষণা করেন সেখানকার গ্রাম্যডাক্তার।
আরএ