দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তিন চোরাকারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন- যশোর চাঁচড়ার আরিফা (৫০), সদরের বসুন্দিয়ার হোসেন (৬৫) ও বেনাপোলের ডলি (৪৫)।
যশোর সেনা ক্যাম্পের সদস্যরা বুধবার (১১ জুন) রাতে যশোর জংশনে এই অভিযান পরিচালনা করেন।
সেনাক্যাম্প থেকে জানানো হয়েছে , বেনাপোল খুলনাগামী বেতনা এক্সপ্রেসে চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় প্রধাসনী সামগ্রী নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে যশোর সেনা ক্যাম্পের সদস্যরা যশোর জংশনে অবস্থান নেন। বেতনা এক্সপ্রেস জংশনে পৌঁছুলে তল্লাশী অভিযান শুরু করেন সেনা সদস্যরা। এ সময় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ (রাজস্ব ফাঁকি দিয়ে আনা) ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত পণ্যসহ তিন চোরাকারবারিকে কোতয়ালী থানায় হস্তান্তর করা করা হয়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেছেন।
কে