দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালত ২টি বাস কাউন্টার মালিককে আর্থিক জরিমানা করেন।
বুধবার (১১ জুন) বিকেলের দিকে উলিপুরের ঢাকাগামী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ও বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাপ্টেন খালিদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে বাসের ভাড়া আদায়ে কাউন্টারে ভাড়ার তালিকা না টানানোর জন্য তৃষা পরিবহনের মালিককে নগদ ৫ হাজার ও মৌসুমী এন্টারপ্রাইজ-২ পরিবহনের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা সাংবাদিকদের বলেন, কয়েকটি কাউন্টারে আমরা সেনাবাহিনীসহ অভিযান পরিচালনা করেছি। যেসব কাউন্টারে অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদণ্ড করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রামের ক্যাপ্টেন খালিদ জানান, ঈদ পরবর্তী ঢাকাগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে এবং হয়রানি কমানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
/অ