দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে সেক্রেটারি মনোনীত করা হয়।
উল্লেখ্য, ফারুক হোসাইন নূরনবী ২০২৫ সালের জানুয়ারী তৃতীয়বারের মতো লক্ষ্মীপুর জেলা জামায়েতের সেক্রেটারি হিসাবে দায়িত্ব গ্রহন করেন। এর আগে তিনি লক্ষ্মীপুর শহর জামায়তের আমির, লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নূরনবী ফারুক সক্রিয় ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা জামায়াত একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে।
আজ সকালে নুরনবী জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন। বিকেল ৫টায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ ও শহর জামায়াত আমির আবুল ফারাহ নিশান বিষটি নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট মুরাদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়তের আমির রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহকে নিয়োগ দেন।
পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও বলেন, ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন।
এফএইচ/