দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই-বোন।
সোমবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের উত্তর চরমহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- একই ইউনিয়নের চরমহিউদ্দিন গ্রামের মো.জিহাদের মেয়ে ফারিয়া আক্তার (৪) ও কুমিল্লার লাকসামের মো. রকির ছেলে মো.তাহাসিন (৫)।
স্থানীয়রা জানান, ঈদের দ্বিতীয় দিন মায়েদের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে খালাতো ভাই-বোন। শিশু দুটি বিকেলের দিকে বসত ঘরের পাশে খেলা করছিল। খেলতে খেলতে কোনো এক সময় তারা ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন।
পরে সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে পুকুরে ভাসতে দেখে দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।
কে