দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামে নিজ ঘর থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে। নিহত যুবকের নাম আব্দুর রহমান উজ্জল (৩৩)। তিনি পাটিকাবাড়ী গ্রামের ওসমানের ছেলে।
রোববার (৮ জুন) সকালে নিজ বাড়ি থেকে উজ্জলের মরদেহ উদ্ধারের পর এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়রা জানান, দুই বছর ধরে উজ্জল বাড়িতে একা থাকতেন। সকালে উজ্জলের কোন সাড়াশব্দ না পেয়ে তার ফুপু ঘরের জানালা খুলে দেখতে পান উজ্জল রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে উজলের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পাশ থেকে উদ্ধার হওয়া পিস্তল জব্দ করা হয়েছে। সে নিজেই নিজেকে গুলি করেছে।
এফএইচ/