দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সুরেশ্বর দরবারের পীরের অনুসারীরা প্রায় শতাধিক বছর ধরে এভাবে ঈদ উদযাপন করে আসছেন।
শুক্রবার (৬ জুন) সকাল ৯ টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় দুই শতাধিক মানুষ জামাতে অংশ নেন।
ঈদ জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার অনুসারী মাওলানা মো. সিহাব। এছাড়াও পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন।
সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত তারা। এসব পরিবারে মানুষ একইভাবে একদিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন।
/অ