দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল, অ্যাম্পল, টাপেন্টাডলসহ প্রায় ১৪ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৫ জুন) ভোর রাতে হিলি সীমান্তের ২৮৫/৭ এস পিলারের ২০ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বলেন, ভারত থেকে দেশে মাদক প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলি সিপি ক্যাম্পের বিজিবির একটি টহল দল সীমান্তের ২৮৫/৭ এস এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে ওতপেতে অবস্থান নেয়। এসময় ভারত থেকে মাদক নিয়ে দেশে প্রবেশের সময় বিজিবি তাদেরকে ধাওয়া করে। পরে মাদকগুলো ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এসময় ফেলে যাওয়া বস্তা থেকে ৮ হাজার পিচ ট্যাপেন্টাডল, ৯শ ৮০ পিচ এ্যাম্পল ও ৬৫ পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ১৩ লাখ ৭৬ হাজার ৭শ ৬০ টাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এফএইচ/