দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট থেকে ম্যারাবু মদনটাক নামের একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করেছেন রফিকুল ইসলাম রকি নামে স্থানীয় এক তরুণ।
শনিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চকউজাল গ্রামের মাঠ থেকে পাখিটি উদ্ধার করা হয়।
রফিকুল ইসলাম রকি বলেন, মাঠে গরু চরানোর সময় দেখতে পাই যে পাখি উড়তে পারছে না। তখন আমি আশিক ও বিদ্যুৎ নামে আরও দুজন বন্ধুকে ডেকে পাখিটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসি। বাসায় আনার পর আশপাশের এলাকা থেকে অনেকেই পাখিটিকে এক নজর দেখার জন্য ভিড় করছেন।
বন্য প্রাণীদের নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কেন্দ্রীয়সহ সভাপতি ও জয়পুরহাট কানাইপুকুর পাখি কলোনির সভাপতি মোহসিনা বেগম বলেন, আমরা বেলা ১১টার দিকে জানতে পারি যে জয়পুরহাটের চকবরকত এলাকায় অসুস্থ অবস্থায় একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে। তখন আমরা স্থানীয় বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে পাখিটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। তারপর তারা দুপুরে গিয়ে পাখিটিকে নিয়ে এসেছে।
স্থানীয় চেয়ারম্যান শাজাহান আলী বলেন পাখিটিকে উদ্ধারের কথা শোনার পরই আমি বন বিভাগে খবর দেয়, তারপর তারা এসে দুপুরে পাখিটি নিয়ে যান।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ টিমের সদস্য জাহাঙ্গীর কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে জয়পুরহাটের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা এস এম রাইহান কবিরসহ দুই সদস্য টিম গিয়ে পাখিটিকে উদ্ধার করে নিয়ে আসে। পাখিটি এখন অসুস্থ তাকে চিকিৎসা দেওয়ার জন্য রাজশাহী থেকে একটি টিম জয়পুরহাটের উদ্দেশ্য রওনা দিয়েছে।