দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে আটক ৬ বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায় অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়।
সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহ আলম জানান, কলারোয়া উপজেলার মাদরা সীমান্তের মেইন পিসার ১৩ এর সাব পিলার ৩ এবং রেফারেন্স পিলার ৭ ও ৮ এর মধ্যবর্তী স্থান হতে ৫০ গজ ভারতের অভ্যন্তরে বসিরহাট মহকুমার সরুপনগর থানার হাকিমপুর নামক স্থানে সোমবার এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের মাদরা কোম্পানি কমান্ডার সবেদার মো. শাহ আলম এবং ভারতের ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে হাকিমপুর কোম্পানি কমান্ডার এসি স্বজন দ্বীপ। পতাকা বৈঠক শেষে বাংলাদেশি ছয় নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে পরে সোমবার সন্ধ্যায় তাদেরকে কলারোয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর কবে বিজিবি।
হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মৃত আলতাবের স্ত্রী জুরি বেগম (৭০), একই গ্রামের মৃত ইসহাক শেখের মেয়ে সালমা বেগম (৪১), ফারুক শেখের ছেলে আসিব শেখ (১১) ও সাকিব শেখ (৪), টাঙ্গাইল জেলার সদর থানার ভাতকড়া গ্রামের আফসার উদ্দিন শেখর মেয়ে মোছা. মরিয়ম খাতুন (৪৩) ও পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মাছুয়াখালী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ঝর্না বেগম (৪২)।
হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা কাজের সুবাদে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করতেন। ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফের আহ্বানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আটকৃতদের নাম ঠিকানা যাচাই করার পর তাদেরকে গ্রহণ করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ-ওসি সাইদুল ইসলাম বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই বাছাই করা হচ্ছে। পরে আত্মীয়-স্বজনদের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হবে। বুধবার আত্মীয় স্বজনদের কলারোয়া পৌঁছানোর সম্ভাবনা আছে।
এফএইচ/