দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর জেলা ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে সভাপতি পদে সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক পদে মাহমুদ হাসান শাহীন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রায়হান রাজু , সহ-সভাপতি মাহাদি হাসান, লুৎফর রহমান লিটন, এস এম ফেরদৌস, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান মনু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহারিয়ার অভি, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, দপ্তর সম্পাদক খালিদ হাসান, প্রচার সম্পাদক ইফতেখার আহম্মেদ রনি।
উল্লেখ্য, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
/অ