দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ চার বছর পর শরীয়তপুরের জেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৫ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে আহ্বায়ক এইচ এম জাকির ও সদস্য সচিব মো. সোহেল তালুকদারসহ ৩৫ জনকে দায়িত্ব দিয়ে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে।
এদিকে দীর্ঘ ৪ বছর পর ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কমিটি দেওয়ায় বিএনপির আগামীর রাজনৈতিক আন্দোলন আরও বেগবান হবে। কমিটির খুশিতে শরীয়তপুর জেলার মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করছেন ছাত্রদলের কর্মীরা।
এ সময় নতুন কমিটির আহ্বায়ক এইচ এম জাকির বলেন, দীর্ঘ চার বছর পর শরীয়তপুর জেলা ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্ব যথাযথভাবে পালন করে পরবর্তী নেতৃত্বের হাতে তুলে দেওয়াই আমার অঙ্গীকার। ছাত্রদলকে ঐক্যবদ্ধ করে সামনের আন্দোলন ও নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার লক্ষে আমরা কাজ করবো। জেলা ছাত্রদলকে সুসংগঠিত ও সক্রিয় করে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাই।
কমিটির সদস্য সচিব মো. সোহেল তালুকদার বলেন, নতুন কমিটির মাধ্যমে ছাত্রদল আবারও মাঠে সক্রিয় ভূমিকা রাখবে। আমরা ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করবো।
আরএ