দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত কয়েক দিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদনদী ও হাওরের পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
জেলার মধ্যনগনর,তাহিরপুর বিশ্বম্ভরপুর,সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার সুমেশ্বরী, চলতি, যাদুকাটা, চেলা, খাসিয়ামারা,সোনালীচেলাসহ ৭টি সীমান্ত নদী দিয়ে পাহাড়ি ঢলের পানি সুরমা নদীতে নামছে।
চলতি মাসের ২৬মে সোমবার থেকে ৩১ মে পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া মেঘালয়ের বিভিন্ন পাহাড়ি ছড়া দিয়ে প্রবল বেগে নামছে সীমান্ত নদী গুলোতে। ছাতক সুনামগঞ্জ দিরাই শক্তিয়ারখলা গ্যাজ স্টেশনের অধীনে সুরমা কুশিয়ারা যাদুকাটা নদীর পানি বিপৎ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মে মাসের ১০ তারিখে হাওরের ফসল কাটা শেষ হলেও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় হাওর গুলোয় পানি ছিলো না। জেলার শনি হাওর, ছায়ার হাওর, খরচার হাওর, দেখার হাওর, কালিয়াকোঠা হাওর, পাকনার হাওর, মাটিয়ান হাওর টাঙ্গুয়ার হাওরসহ ছোটবড় ১৩৭টি হাওর পানিশূন্য অবস্থায় ছিলো।
সম্প্রতি সাগড়ে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরে মৌসুমি বায়ু সক্রিয় হয়। নিম্নচাপের প্রভাবে শুরুতে হালকা বৃষ্টিপাত হলেও পরে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ায় নদনদী ও খাল বিলে পানি প্রবাহের সৃষ্টি হয়। হাওরের ফসল কেটে ঘরে তোলার পরও ফসল রক্ষা বাঁধের কারণে হাওরে পানি প্রবেশ করেনি।
গত ৭ দিন স্থানীয়ভাবে বৃষ্টিপাত ও ভারতের চেরাপুঞ্জি ও মাওসিনরামে বৃষ্টিপাতের ফলে বছরের প্রথম পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত শুরু হয়।
আবহওয়া অধিদপ্তর ২৯ মে থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের ঘোষণা দেয়। গত ৭দিনে ৫৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহওয়া অধিদপ্তর। ৩১ মে সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহওয়া অধিদপ্তর। ভারতের চেরাপুঞ্জিতে সর্বোচ্চ ৪১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বৌলাই, রক্তি, যাদুকাটা, সোমেশ্বরী মনাই,কংসসহ ২৬ নদনদীর পানি বৃদ্ধি পায়।
ভারতের মেঘালর রাজ্যের আবহওয়া অধিদপ্তরের ওয়েব সাইট থেকে জানা যায়, আগামী ৬ জুন পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, মৌসুমি বায়ু ও সাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হলেও বন্যার সম্ভাবনা নেই। হাওরে এখনো প্রচুর পানি প্রবেশ করছে।
বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর সিলেটের আবহওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আরও কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের মেঘালয়েও বৃষ্টিপাত হবে।
কে