দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়িতে পরিবারের সাথে ঈদ করতে বাড়িতে এসে সড়ক দুর্ঘটনায় মঞ্জু আলম (৫৫) নামে এক জাপান প্রবাসী নিহত হয়েছেন।
নিহত প্রবাসী মঞ্জু আলম, ফুলবাড়ি পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।
শনিবার (৩১মে) রাত ৮টার দিকে ফুলবাড়ি-রংপুর মহাসড়কের মহেশপুর গোলচত্তর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক অভি আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিয়ার রহমান ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মঞ্জু আলম, দীর্ঘ ১০ বছর ধরে স্ত্রী সন্তানসহ জাপানে বসবাস করছেন। সপ্তাহ খানেক আগে জাপান থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে আসেন তিনি।
বাড়ির নির্মাণ কাজের জন্য টাইলস কিনতে মোটরসাইকেল যোগে স্থানীয় অভি নামের এক প্রতিবেশী যুবকের সঙ্গে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলায় যান। কাজ শেষে সৈয়দপুর থেকে বাড়ি ফেরার পথে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মহেশপুর গোলচত্তর এলাকায় টার্নিং নেয়ার সময় একই দিক থেকে আসা একটি ট্যাঙ্কলরি (তেলবাহী ট্রাক) ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক অভি ও আরোহী মঞ্জু আলম ছিটকে পড়ে যান।
এসময় বাইকের চালক অভি সড়কের বাম পাশে পড়ে গেলে সামান্য আঘাত পায়। অন্যদিকে ডানপাশে ছিটকে পড়ে ট্রাকচাপায় প্রবাসী মঞ্জু আলম ঘটনাস্থলেই নিহত হন।
বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্যাঙ্কলরীটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কে