দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খালের পানিতে ডুবে মারিয়া (১১) ও সামিয়া (৯) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের সংস্তার খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুরা গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান।
স্বজনদের বরাত দিয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গতকাল বিকেলে সংস্তার খাল পার হয়ে গরু আনতে যায় মারিয়া ও সামিয়া। দুইদিনের টানা বৃষ্টিতে খালের পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্রোত তৈরি হয়। এসময় খাল পার হতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায় দুই বোন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। পরে শনিবার সকালে খালে দুই বোনের মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
/অ