দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ইউপি সদস্যদের (মেম্বার) বাড়ি থেকে ৬৮ বস্তা ভিজিডির সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী সদস্যসহ স্থানীয় চার ইউপি সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দরিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মিয়া (৪২), ৮ নম্বর ইউপি সদস্য হবি সরকার (৪৫), ৯ নম্বর ইউপি সদস্য হাবিব মিয়া (৩৫) ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভীন আক্তার (৫০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল বৃহস্পতিবার উপজেলার দরিকান্দি ইউনিয়নে ওই অভিযান চালায়। এতে ভিজিডির সরকারি ৬৮ বস্তায় ১ হাজর ৯৫০ কেজি চাল উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, সরকারি ৬৮ বস্তা চালসহ চার ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ