দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁও লছনা এলাকা থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ মে) গভীর রাতে লছনা গ্রামের রতন কর্মকারে বাড়িতে কুকুরের অস্বাভাবিক আচরণে এলাকাবাসীর মনে গরু চুরির আশঙ্কা দেখা দেয়। ফলে তারা সজাগ হয়ে ওঠে এবং ঘর থেকে বের হয়ে দেখতে পান একটি অজ্ঞাত প্রাণীকে ঘিরে কুকুরেরা ডাকছে।
এলাকাবাসী প্রাণীটিকে আটক করার চেষ্টা করে। পরে সে সময় প্রাণীটির আক্রমণের (কামড়) শিকার হন কয়েকজন। পরবর্তীতে বিষয়টি স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানায়। এরপর রাত গভীর হওয়ায় তখন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। আজ সকালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে দেখে নিশ্চিত করেন এটি একটি লজ্জাবতী বানর। পেরে তিনি বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
পরবর্তীতে, লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
আরএ