দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফ পাহাড়ের ভেতর থেকে অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জুন) সন্ধ্যার দিকে টেকনাফের কেরনতলী সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার (ওসি তদন্ত) নাছির উদ্দীন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, খবর পেয়ে শুক্রবার (৩০ জুন) সন্ধ্যার দিকে থানার পুলিশের একটি টিম হ্নীলা ইউনিয়নের কেরনতলী সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্তের কাজ চলছে। উদ্ধার যুবকের বয়স আনুমানিক ৩০ বছর।