দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে রওশানারা বেগম (৪৫) নামের এক নারী জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুর বারোটায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। রওশানারা ওই ইউনিয়নের দ্বিত্তা আবাসনের কাছেম হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার বিকেল চারটায় ওই নদীতে মাছ শিকারে যান রওশানারা। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও ঘরে না ফেরায় তাকে হন্নে হয়ে খুঁজতে থাকেন পরিবারসহ স্থানীয়রা। রাতে তার সন্ধান না মিললেও সকাল দশটায় নদীর তীরে জাল টান দিলে তার মরদেহ পাওয়া যায়। এসময় তার হাতে জালের দড়ি বাধা ছিল।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, নারী জেলের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এফএইচ/