দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দশ ফুট উঁচু একটি গাঁজার গাছসহ নুরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
আটক নুরুল ইসলাম (৫৫)। উপজেলার তিলাই ইউনিয়নের ছাটগোপালপুর গ্রামের জবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, আটক নুরুল ইসলাম একজন মাদক কারবারি। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বসত ঘরের পেছনে অভিনব কায়দায় চাষ করা একটি ১০ ফুট উচ্চতার গাঁজার গাছসহ তাকে আটক করে পুলিশ। কাঁচা গাছটির ওজন প্রায় ২০ কেজি।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/