দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারে দেশি-বিদেশি তিন লক্ষ টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।
আটক যুগেন্দ্র মল্লিক (৪১) শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সুপার জানান, পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ির গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশি টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জাল টাকার ব্যবসার সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানায় সে।
এদিকে, কোরবানি ঈদকে সামনে রেখে আর্থিক লেনদেনে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
/অ