দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) বরিশাল জেলার জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব মারজুক আবদুল্লাহর পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) রাতে বৈছাআ বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগসহ চার নেতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন (বৈছাআ) বরিশাল জেলা আহ্বায়ক। তিনি বলেন, শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তার পদ স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
সংগঠন সূত্রে জানা গেছে, এ ঘটনার আগে গত রোববার সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে তার (মারজুক) বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না? এমন নোটিশ দেওয়া হয়। কিন্তু সেই নোটিশের প্রেক্ষিতে যথাযথ জবাব পায়নি সংগঠন। তাই মঙ্গলবার দিনগত রাতে বৈছাআ বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির, সদস্য সচিব এসএম ওয়াহিদুর রহমান, মুখ্য সংগঠক হাসিবুল আলম তুরান ও মুখপাত্র সুমি হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার পদ স্থগিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এবং বরিশাল জেলা শাখার সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক তার পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
আরএ