দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে ড্রাম ভর্তি ৬ লাখ টাকার ১০ কেজি গাঁজাসহ যুবক নয়ন তালুকদারকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকালে নগরীর গড়িয়ারপারের ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নয়ন তালুকদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।
নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বলেন, নয়ন ঢাকা থেকে মাহিন্দ্রায় ড্রাম ভর্তি করে গাঁজা নিয়ে বরিশালের বানারীপাড়া যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়মিত অভিযান চলছিল। এসময় একটি মাহিন্দ্রার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়িতে থাকা ড্রামের মধ্য থেকে গাঁজা উদ্ধার করা হয়। এসময় নয়নকে আটক করা হয়। এ ঘটনায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর (এসআই) তরিকুজ্জামান।
/অ