দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় মায়ের সামনে বজ্রপাতে মো. শাকিল আকন (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল আকন (১৭) উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামের মো. ইউসুফ আকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মেঘলা দেখে বেলা ১১টার দিকে বৃষ্টির আশঙ্কা করে শাকিল তার বসতবাড়ির উত্তর পাশের জমিতে বেঁধে রাখা গরু আনতে যায়। এসময় তার মা শারমিন আক্তার ওই জমিতেই মুগডাল তুলছিলেন। শাকিল মাঠে গরু আনতে গিয়ে হঠাৎ বজ্রপাতের আঘাতে মায়ের সামনেই মাঠের মাঝেই প্রাণ হারায়। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস বলেন, শাকিল আকন নামের এক তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে বজ্রপাতে মায়ের সামনে শাকিল আকন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/অ