দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার আবিরপাড়া গ্রামে নিজ বাড়ির দোতালার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমির শেখের বয়স ৭০ বছর। তিনি ওই গ্রামের কোরবান আলী শেখের ছেলে।
ভবনের নিচতলার ভাড়াটিয়া নাসিমা বেগম জানান, সকালে পানির মোটর চালু করতে গিয়ে তিনি আমির শেখকে ডাকতে দোতালায় যান। এসময় সিঁড়ির পাশের একটি কক্ষের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় কক্ষের দরজা খোলা ছিল, আমির শেখের মুখ, হাত-পা বাঁধা ছিল। তিনি চিৎকার করলে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে আসেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ভবনের দোতালায় আমির শেখ একাই থাকতেন। তার চার মেয়ের সবাই বিবাহিত। স্ত্রী ঢাকায় এক মেয়ের সঙ্গে থাকেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
/অ