দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলা ও সলঙ্গা থানার দুটি ইউনিয়নের ৩ বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নিদের্শ দিয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
সোমবার (১৯ মে) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক চারটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন, সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া ও সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আমিরুল ইসলাম।
এছাড়া সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক আলহাজ হোসেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লেবু তালুকদার, সদস্য আল আমিন হোসেন, সদস্য নান্নু মিয়া ও একই ইউনিয়ন ছাত্রদলের সদস্য বাকিরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে ছোনগাছা ইউনিয়ন বিএনপির নেতা ওমর ফারুক, ওয়ার্ড বিএনপির নেতা লিটন মিয়া ও সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নেতা আমিরুল ইসলামের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে আগামী ৩দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফএইচ/