দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে বরিশাল বিভাগে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৫৪৬টি। এর মধ্যে আত্মহনন করেছে দুই শতাধিক ব্যক্তি। আত্মহননে নারীদের হার তুলনামূলক বেশি। পারিবারিক কলহ, মানসিক সমস্যা, হতাশা, অভিমান এবং বিভিন্ন দুর্ঘটনায় এ অপমৃত্যুগুলো হয়েছে।
বরিশাল রেঞ্জ পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
বরিশাল রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, চার মাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ১৩৫ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ৩৩ জন, ফেব্রুয়ারিতে ৩৩, মার্চে ৩২ এবং এপ্রিলে ৩৭ জন গলায় ফাঁস দিয়ে মারা যান। বিষপানে মারা গেছেন ৫২ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ১৪, ফেব্রুয়ারিতে ১৫, মার্চে ১১ এবং এপ্রিলে ১২ জন বিষপানে মারা গেছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ১০৫ জনের। এর মধ্যে জানুয়ারিতে ২৩, ফেব্রুয়ারিতে ২১, মার্চে ২১ এবং এপ্রিলে ৪০ জন মারা গেছে।
এছাড়া বৈদ্যুতিক শর্ট-সার্কিটে মারা গেছে ৩১ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ৩ জন, ফেব্রুয়ারিতে ৭, মার্চে ৯ ও এপ্রিলে ১২ জন মারা যান। বজ্রপাতে মারা গেছেন ৩ জন, ছাদ থেকে পড়ে ৬ জন এবং অন্যান্য দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।
অপমৃত্যুতে মারা যাওয়া ৫৪৬ জনের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে পটুয়াখালী জেলা ১২১ জন। ভোলা জেলায় ১২৪ জন, বরগুনায় ৮৫ জন, পিরোজপুরে ৭৮ জন মারা গেছেন। এছাড়া ঝালকাঠি জেলায় ৩৪ জন এবং বরিশালে ৩৫ জনের অপমৃত্যু ঘটেছে। এসব অপমৃত্যুর ঘটনায় ১০টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
আরএ