• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পটুয়াখালী
  • বাউফল

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর মালিককে জেলে ভরে দিতে পারি’

পটুয়াখালী প্রতিনিধি
  ২০ মে ২০২৫, ০৮:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ইউএনও আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
ইউএনও আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা সভাপতি ও কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেল এবং খবরপত্রের বাউফল প্রতিনিধি এইচ এম বাবলুকে জেলে ভরে শাস্তির হুমকি দিলেন বাউফলের ইউএনও আমিনুল ইসলাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার বাউফল গার্লস স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে বসে তিনি ওই হুমকি দেন। এ সময় তিনি আরও বলেন, ‘আমি কারো ফোন ধরতে বাধ্য না। আমাকে চিঠি দিতে হবে। আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে শাস্তি দিতে পারি।’ ক্ষমতার অপব্যহার করে ইউএনও আমিনুল ঔদ্ধত্যপূর্ণ এ আচরণে উপস্থিত সবাই হতবিহম্বল হয়ে পরেন।

বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী জেলা কার্যালয় ও বাউফল দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির আয়োজন ও বাস্তবায়নে স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের দিনক্ষণ ধার্য ছিল।

এমরান হাসান সোহেল জানান, বৃহস্পতিবার (১৫ মে) এ অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারকে আমন্ত্রণ জানানোর জন্য তার কার্যালয়ে প্রথম যাওয়া হয়। কিন্তু অফিসে ছিলেন না ইউএনও। এরপর শনি ও রোববার পুনরায় তাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রতিরোধ কমিটির লোকজন তার কার্যালয়ে গেলে তখনও তাকে পাওয়া যায়নি। কমিটির সভাপতি তাকে ফোন করলেও ফোন রিসিভ করেননি ইউএনও আমিনুল ইসলাম। সর্বশেষ রোববার সন্ধ্যার পর তাকে ফোন দিলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম তাকে আমন্ত্রণ জানালে তিনি দুপুর ১২টার সময় বিতর্ক প্রতিযোগিতার শেষ পর্বের সময় ওই বিদ্যালয়ে উপস্থিত হন।

এ সময় তাকে আমন্ত্রণ না দেওয়ার কৈফিয়ত তলব করেন ‘আমার প্রতিরোধ কমিটি’র সভাপতি এমরান হাসান সোহেলের কাছে। এ সময় তাকে দাওয়াত না দেওয়ার কৈফিয়তের জবাবে প্রতিরোধ কমিটির সভাপতি বলেন, ‘আপনাকে একাধিকবার কার্যালয়ে গিয়ে পাইনি। এমনকি আপনাকে তিন দিন বিভিন্ন সময় ফোন করেছি আপনি রিসিভ করেননি।’ এ কথা শুনে হঠাৎ করে ইউএনও উত্তেজিত হয়ে ওঠেন।

এ সময় ইউএনও বলেন, আপনারা একটা অ্যারেজমেন্ট করতেছেন ইউএনও জানে না, আপনারা কিসেরে আয়োজন করতেছেন। ইউএনওকে অবহিত না করে আপনাকে এ আয়োজন করার এখতিয়ার কে দিয়েছে?

এ সময় আমি (দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এমরান হাসান সোহেল) বলেছি, ‘আপনাকে আমন্ত্রণের জন্য আপনার কমপ্লেক্সে তিন দিন যাওয়া হয়েছে। কিন্তু আপনাকে পাইনি।’ জবাবে ইউএনও বলেন, ‘উপজেলা কমপ্লেক্সে কে গেছে? কমপ্লেক্সে তো কাউয়া-বক থাকে। আপনি আমার বাংলোতে গেলেন না কেন? আমার বাংলো একটা অফিস।’

এমরান হাসান সোহেল আরও বলেন, ‘আমি বলেছি, আপনার বাংলোতে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এর জাবাবে ইউএনও বলেন, ‘বাংলোতে যখন অ্যালাউ করব তখন ঢুকবেন।’

পরে ইউএনও এমরান হাসানকে উদ্দেশে করে বলেন, ‘আপনারা প্রেসিডেন্ট-সেক্রেটারি হয়ে মনে করছেন রাষ্ট্রের প্রেসিডেন্ট-সেক্রেটারি হয়ে গেছেন। আমি আপনার ফোন ধরতে বাধ্য না। আপনি আপনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ফোন দিলে আমি ধরব কেন?’

এ সময় এমরান বলেন, ‘আপনি (ইউএনও) ফোনই ধরলেন না, তা হলে ব্যক্তিগত স্বার্থ, নাকি রাষ্ট্রীয় কোনো কাজ বুঝলেন কীভাবে? আপনি একজন কৃষকের ফোনও ধরতে বাধ্য।’ এরপর ইউএনও আমিনুল বলেন, ‘আমি প্রজাতন্ত্রের এমন চাকর, মালিককেও শাস্তি দিতে পারি।’

পরে ইউএনও খবরপত্রের সাংবাদিক এইচ বাবলুকে তার পিয়ন দিয়ে ভয়ভীতিও দেখান। ওই সাংবাদিককে দেখা করে সরি বলতে চাপ প্রয়োগ করেন ইউএনও’র গাড়িচালক।

এ ব্যাপারে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে এ ব্যাপারে কোনো তথ্য এখনও আসেনি, তথ্য পেলে মন্তব্য করতে পারব।’

আরএ

  • পটুয়াখালী
  • প্রজাতন্ত্র
এ সম্পর্কিত আরও খবর
চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ
চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ
পটুয়াখালীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু
পটুয়াখালীতে নদীতে ডুবে শিশুর মৃত্যু
পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার গ্রেপ্তার
পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার গ্রেপ্তার
পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।