দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা সদর উপজেলায় ডোবায় পড়ে মোরশেদ সরকার নামের দশ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরের দিকে সদর উপজেলার রামনাথেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোরশেদ সরকার ওই গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে স্থানীয় বাদিয়াখালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার জানায়, মোরশেদ প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে অল্প কিছু দূরে এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বৃষ্টির মধ্যেই বাড়িতে আসতে ছিল মোরশেদ। পথে পা পিছলে স্কুল ব্যাগসহ ডোবায় পড়ে যায়। এদিকে যথাসময়ে মোরশেদ বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে থাকে। পরে বেলা ২টার দিকে ডোবা থেকে মৃত অবস্থায় মোরশেদের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন বাদিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল আম্বিয়া। তিনি বলেন, এ ঘটনা শুনেছি, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে পিছলে পড়ে যায় মোস্তাফিজুর। সে সাঁতার জানতো না বলেই হয়তো এমন দুর্ঘটনা ঘটেছে।
আরএ