দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারে প্রকাশ্যে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে বিএনপির সাবেক এমপির বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম মো. শাহিন (৩০)। তিনি পরিবার নিয়ে পৌরসভার রেডিও কলোনি এলাকায় ভাড়া থেকে ঘটনাস্থলের পাশেই বরুনের মালিকানাধীন কামনা অটোমোবাইল নামক প্রাইভেটকার গ্যারেজে পেইন্টিং মিস্ত্রির কাজ করতেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাভার থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরা।
শাহিনের সঙ্গে একই গ্যারেজে কাজ করা আব্দুর রব জানায়, নিহত শাহিন অনেক ভালো ছেলে ছিল। সে দুই বছর ধরে আমাদের সঙ্গে কাজ করতো। তার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না।
নিহতের ছোট ভাই মো. আরিফ জানায়, আমাদের জানামতে আমার ভাই কারো কোনো ক্ষতি করেনি। তাহলে কেন তাকে হত্যা করা হলো। এখন তার একমাত্র শিশু পুত্র এবং স্ত্রীর কি হবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আরএ