দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারের আশুলিয়ায় একটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (১৮ মে) রাত ১২টার দিকে আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেডের বিপরীত পাশে চন্দ্রাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাসে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাতে নতুন ইপিজেডের বিপরীত পাশে বাসটি থামিয়ে কয়েল কিনকে যায় স্টাফরা। কয়েল কিনে ফিরে এসে দেখেন বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, আমরা রাত ১১টা ৫৮ মিনিটি বাসে আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথচারীদের ছুড়ে ফেলা সিগারেটের আগুন থেকে বাসটিতে অগ্নিকাণ্ড ঘটেছে।
কে