দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় জমি বিরোধের জের ধরে ছোট ভাই মো. ওসমানকে (৫০) কুপিয়ে হত্যা করল তার বড় ভাই ও পরিবারের লোকজন। এ ঘটনায় ছকিনা বেগম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ( ১৮মে) বিকেলে জমি বিরোধের জের ধরে ওসমান নামে এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা।
এর আগে, রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নে এহত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো. ওসমান উপজেলা তমরদ্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড জোড়খালি গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।
নিহতের স্ত্রী পারুল বেগম জানান, দীর্ঘদিন ধরে জায়গা জমির বিরোধের জের ধরে তার স্বামী ওসমানের সঙ্গে তার বড় ভাই জবিয়ল হকের বিরোধ চলে আসছে। রোববার রাত ২টার দিকে তার স্বামী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। কিছুক্ষণ পর তার স্বামীর চিৎকার শুনে বাইরে গিয়ে দেখেন স্বামীর রক্ত মাখা অবস্থায় পড়ে আছে। পরে বাড়ির লোকজন ওসমানকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যায়।
হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার শিফন চন্দ্র দাস বলেন, তার পুরুষাঙ্গে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের স্ত্রী পারুল বেগম ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ হত্যা মামলায় নিহতের বড় ভাইয়ের বৌ ছকিনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরএ