দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘরের পাশের সীমানা ও কলাগাছ রোপণ সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার পিটুনিতে সুনীল মাতা (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। পরে তার স্বজনরা উদ্ধার করে বাগেরহাট-২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। হামলাকারী নিখিল মাতা নিহতের বড় ভাই। নীলকান্ত মাতা (ভাতিজা) নিখিল মাতার ছেলে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজীব আল রশিদ বলেন, ঘরের পাশের সীমানা ও কলাগাছ রোপণকে কেন্দ্র করে শনিবার (১৭ মে) বিকেলে সুনীল মাতার সঙ্গে তার বড় ভাই নিখিল মাতা ও ভাইয়ের ছেলে নীলকান্ত মাতার ঝগড়া হয়। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে নিখিল ও তার ছেলে নীলকান্ত কৃষক সুনীলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। বাগেরহাট-২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরএ