• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা

দুর্গাপুরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৯:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার চাপরাশি বাড়িতে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তির ওপর দিয়ে চলাচলের রাস্তা নিয়ে চরম বিরোধ ও উত্তেজনা বিরাজ করছে। এই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি সৃষ্ট উত্তেজনাপূর্ণ ঘটনার প্রেক্ষিতে এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৬০) কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একইসঙ্গে, তিনি স্থানীয় ২নং দুর্গাপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি অভিযোগপত্র দিয়ে সমস্যার সুষ্ঠু নিষ্পত্তির দাবি জানান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অভিযোগপত্রে উল্লিখিত অভিযুক্তদের মধ্যে রয়েছেন— মৃত নূরুল ইসলামের ছেলে রকি মিয়া (৪০) এবং মাসুম মিয়া (৫০), মৃত হারুন মিয়ার ছেলে তামিম (২৮), আব্দুল জলিলের ছেলে হাকিম (৪০), হায়দার আলীর ছেলে মইদর আলী (৫৫), মৃত মান্নান কবিরাজের ছেলে ইয়াছিন মিয়া (৪৫), এবং মৃত আনোয়ার হোসেনের ছেলে আজাদ মিয়া (৪৫)। সকলেই কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন দুর্গাপুর দক্ষিণ, মধ্যমপাড়া, চাপরাশি বাড়ির স্থায়ী বাসিন্দা। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, এদের সঙ্গে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন ব্যক্তি সংঘবদ্ধভাবে ঘটনাস্থলে উপস্থিত থেকে সংঘাতে অংশ নেন।

জাহাঙ্গীর আলম তার অভিযোগে উল্লেখ করেন, তিনি এবং বিবাদীগণ একই বাড়ির ও একই গোত্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা পৈত্রিক সম্পত্তির বণ্টন অনুযায়ী নিজ নিজ অংশে বসবাস করে আসছেন। পূর্বপুরুষদের তৈরি করা রাস্তা ব্যবহার করেই তারা এবং প্রতিবেশী প্রায় ২০টি পরিবার চলাচল করে আসছে। সরকারিভাবেও পরবর্তীতে এই রাস্তাটি ঢালাই করা হয়। কিন্তু অভিযোগ অনুযায়ী, রকি মিয়া, মাসুম মিয়া, তামিম, হাকিম, মইদর আলী, ইয়াছিন মিয়া ও আজাদ মিয়াসহ আরও কয়েকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে গত ১০মে দুপুরে উক্ত রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন।

জাহাঙ্গীর আলমের দাবি, তার বড় ছেলে মঈনুল আলম রনি রাস্তাটি বন্ধ করতে দেখলে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা রনিকে বেধড়ক মারধর করে, কিল-ঘুষি ও অশ্লীল ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় শুধু জাহাঙ্গীর আলমের পরিবার নয়, বরং আশেপাশের আরও অনেক পরিবার চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে। অভিযুক্তরা জোরপূর্বক রাস্তার ওপর দখল কায়েম করে এবং সালিশী বৈঠকের সিদ্ধান্তও মানেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, বিবাদীগণ যেকোনো সময় তার ও তার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষতি করতে পারে।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর দেওয়া অভিযোগপত্রে জাহাঙ্গীর আলম আরও জানান, বিবাদীরা তার চাচাতো ভাই এবং দীর্ঘদিন ধরে তারা একই পরিবারের অন্তর্ভুক্ত একটি রাস্তা ব্যবহার করে আসছেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে চেষ্টা করেছেন সুরাহার, কিন্তু কোনও ফল আসেনি। তিনি গ্রাম আদালতের মাধ্যমে উক্ত রাস্তাটি খোলার এবং পরিবারের নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন।

সেই সঙ্গে তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর আমার জায়গা দিয়ে জোরপূর্বক রাস্তা দখল করে সিন্ডিকেটের মাধ্যমে বিএনপির দাপট দেখিয়ে পেছনে প্লট করে আমার ক্রয়কৃত জায়গা থেকে রাস্তা চায় এবং না দেওয়ার কারণে আমার পরিবারের ওপর হামলা ও সরকারি রাস্তা আটকিয়ে দেওয়া হয়।

আরেক ভুক্তভোগী ফেরদৌসি বেগম বলেন, আমরা আমাদের চলাচলের রাস্তা চাই। আমাদের একমাত্র চলার পথ বন্ধ হয়ে গিয়েছে। অতি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্ত মাসুম মিয়া এবং রকি মিয়া বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এদিকে, এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। জাহাঙ্গীর আলম প্রশাসনের কাছে দ্রুত আইনানুগ পদক্ষেপ ও চলাচলের রাস্তা পুনরুদ্ধারে সহায়তা কামনা করেছেন।

আরও পড়ুন

পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, বিষপানে স্বামীর আত্মহত্যার চেষ্টা

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, আমরা অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

/অ

  • কুমিল্লা
  • বিরোধ
এ সম্পর্কিত আরও খবর
চকরিয়ায় অভিযানে গিয়ে এএসআইয়ের মৃত্যু 
চকরিয়ায় অভিযানে গিয়ে এএসআইয়ের মৃত্যু 
কুমিল্লায় দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু: দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা
বান্দরবান যাওয়ার পথে কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বান্দরবান যাওয়ার পথে কুমিল্লায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।