দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাত্র তিন মাস আগে বিয়ে করেছিলেন বিজিবি সদস্য রিয়াদ আহমেদ (৩২)। এরইমধ্যে দায়িত্বপালনরত অবস্থায় হঠাৎ বজ্রপাতে মারা গেলেন তিনি। এমন হৃদয়বিদারক ঘটনায় নির্বাক রিয়াদের স্ত্রী।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল পর্যন্ত মরদেহ বাড়িতে না পৌঁছালেও মৃত্যুর খবর পেয়ে রিয়াদের নেত্রকোনার আটপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের বাঠিতে এসে জড়ো হচ্ছেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশিরা। তার মা-বাবা কাঁদতে কাঁদতে বারবার মুর্চা যাচ্ছেন। তাদের শান্তনা দেওয়ার ভাষা যেন কারোরই জানা নেই।
জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় রোববার রাত সোয়া ১২টার দিকে বজ্রপাতে নিহত হন বিজিবি সদস্য রিয়াদ আহমেদ। তিনি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি হিসেবে কর্মরত ছিলেন। নেত্রকোনার আটাপাড়া উপজেলার দিয়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে তিনি।
স্বজনরা জানান, রিয়াদ আহমেদ খুব শান্ত ও মার্জিত মানুষ ছিলেন। এলাকার সবাই তাকে ভালো মানুষ হিসেবেই চিনেন। মাত্র তিন মাস আগে বিয়ে করেছিলেন রিয়াদ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৫৬-৮ এস পিলার এর ছাটকড়াইবাড়ী-ধর্মপুর সীমান্তে এলাকায় দাঁতভাঙ্গা ক্যাম্পের একদল বিজিবির সদস্য টহল দিচ্ছিলেন। এ সময় ভারি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে পাঁচজন বিজিবি সদস্য ও একজন আনসার সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সিপাহী রিয়াদ আহমেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আরএ