দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। ঘটনাস্থলের উভয় পাশে ১০ কিলোমিটার দীর্ঘ হয় যানবাহনের লাইন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক ফুকরা এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আশা ঢাকাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় ট্রাকের চালক ও বাসের হেলপার। এতে আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়। রাস্তার ওপর পড়ে থাকা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক অপসারণ করলে রাত ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
আরএ