দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে কাজল চন্দ্র দাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার দক্ষিণ গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাজল চন্দ্র দাস দক্ষিণ গোবিন্দপুর গ্রামের শ্রী সুনিল চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় বাজারে সেলুনের কাজ করতেন।
নিহতের চাচাতো ভাই প্রান্ত কুমার দাস জানান, সে প্রতিদিনের ন্যায় গোবিন্দপুর বাজারে তার সেলুনে চুল কাটার কাজ করে দুপুরে বাড়িতে আসেন। বাড়িতে এসে নতুন ঘরে পানি দেওয়ার জন্য পানির মটরের লাইন লাগানোর সময় বিদ্যুতায়িত হয়। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দপুর ইউপি সদস্য রেজাউল করিম রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফএইচ/