দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘরের টিন বিদ্যুৎতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিদ্যুতের সংযোগ লিকেজের কারণে ঘরের টিনে বিদ্যুতায়িত হয়। সেই টিনেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮) একরামুল হকের ছেলে মোশারফ হোসেন ও মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০)।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎ স্পৃষ্টে তিনজনকে চিকিৎসার জন্য এনেছিল। তাদের বিপিসহ বিভিন্ন কিছু চেক করে দেখা গেছে হাসপাতালে আনার কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট পূর্বেই তারা মারা গেছেন। পরে তাদের পরিবারের লোকজন মৃত্যু ব্যক্তিদের নিয়ে চলে গেছে।
সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, লিমন মিয়া তার বসতবাড়ীর ঘরের টিনের চালা পরিষ্কার করার জন্য চালে উঠে। সেখানে বিদুতের সংযোগ লিকেজ হয়ে সম্পুর্ন চাল বিদুতায়িত হয়ে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা মোশাররফ হোসেন ও স্থানীয় যুবক ইয়াকুব এগিয়ে এলে তারা দুজনও বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি টের পেয়ে বৈদুতিক মেইন সুইচ বন্ধ করে তাদের তিন জনকে সাঘাটা হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।
এ ঘটনায় নিহত মোশরাফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করছেন।
এফএইচ/