• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • নারায়ণগঞ্জ

আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা: সাংবাদিক- কনটেন্ট ক্রিয়েটরের জামিন নামঞ্জুর  

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ২১:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার এক সাংবাদিক ও অনলাইন কনটেন্ট ক্রিয়েটরের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার (১৪ মে) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর আগে গত সোমবার দিবাগত রাতে নগরীর শহীদনগর এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন জান্নাতুল ফেরদৌস জিসান (২১)। তিনি স্থানীয় অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’র সংবাদদাতা এবং প্রথম আলো পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভার পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক। কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’তেও কন্ট্রিবিউটর হিসেবে লেখালেখি করে বলে জানান তার পরিবারের সদস্যরা। উচ্চ মাধ্যমিক পাস করার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জিসান জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলনের সময় পায়ে আঘাতপ্রাপ্তও হন জিসান।

তাদের পক্ষে আদালতে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আওলাদ হোসেন ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। আওলাদ হোসেন বলেন, “আমরা আদালতে জামিনের প্রার্থণা করেছিলাম। জিসান একজন সাংবাদিক এবং গত বছরে বৈষম্যবিরোধী আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল। মিথুনের ভিডিওগুলো আন্দোলনকারীদের অনুপ্রেরণা জুগিয়েছে। এই আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই।”

তিনি বলেন, “এই মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে ১৫০-২০০ জনকে আজ্ঞাস আসামি করা হয়েছে। কিন্তু আমার আসামিদের বিরুদ্ধে কোনো পার্ট-প্লে নাই, ৩২৩ ধারারও স্পেসেফিক কোনো অভিযোগ নাই। পুলিশ যে ধারাটি দিয়েছে তাদের গুরুতর আহতের কোনো সার্টিফিকেটও নাই। তাছাড়া, সিসি ক্যামেরার কোনো ফুটেজ বা আমাদের সেখানে উপস্থিত বা সম্পৃক্ততার কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থিত করতে পারেন নাই। অথচ তারা বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে তারা মাঠে ছিল, বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিল। কিন্তু আদালত বিষয়গুলো জামিনের বিষয়ে বিবেচনায় নেননি ’।

আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, ওইদিন কারা পুলিশের গাড়িতে ঢিল ছুড়েছে, লাঠিসোটা নিয়ে দৌড়াদৌড়ি করেছে তা শহরবাসী দেখেছে। ওইদিন তো ঘটনাস্থলে অসংখ্য গণমাধ্যমকর্মীরা ছিল। তাহলে জিসান কেন এই মামলার আসামি হবে? এই ঘটনায় তার আসামি হওয়াটা অবান্তর, এইটাও আদালতকে বলেছি।

এদিকে হত্যাসহ একাধিক মামলায় গত বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটিরে যায় পুলিশ।

এসময় তার কর্মী সমর্থকসহ পুলিশি কাজে বাধা দিয়ে অবরুদ্ধ করে কয়েকটি স্থানে ব্যারিকেট দেয়। পরে প্রায় ছয়ঘণ্টা পর শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পথে শহরের বি বি সড়কের গ্রীনলেজ ব্যাংকের সামনে পুলিশের গাড়িতে হামলা করে যুবদলের নেতাকর্মীরা। এসময় ইট-পাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনার চারদিন পর সোমবার রাতে সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়েরের পর পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

এফএইচ/

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।