দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশিকে হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০হাজার টাকা জরিমান, অনাদায়ে ৩ মাস কারাদণ্ড দেওয়া হয়।
অতিরিক্তি জেলা ও দায়রা জজ এলিনা আক্তার বুধবার (১৪মে) দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(এপিপি) তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের সাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও বাহারউদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন।
জানা গছে, জমি সক্রান্ত বিরোধেরে জেরে আসামীরা গত ২০১১ সালের ২৪ এপ্রিল তাদের প্রতিবেশি মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় উল্লিখিত ৩ আসামির বিরুদ্ধে নিহতের বড় ভাই মো. বিল্লাল খন্দকার বাদি হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমান হওয়ায় প্রত্যেক আসামিকে আদালত যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমান আনাদায়ে ৩মাসের কারদন্ডাদেশ প্রদান করেন ।
এফএইচ/