দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্স কারখানায় ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গত মঙ্গলবার রাতে সাভারসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হচ্ছেন, মো. মামুন মেকার, মো. মাসুদ, সুরুজ আলী, মো. নাঈম, রাসেল, পিকআপ চালক কাজল ও রাশেদুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
এর আগে গত ৫ মে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের খামারবাড়ি সংলগ্ন কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।