দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাতেম আলী ওই ইউনিয়নের কুমোদপুর এলাকার মো. ছাফের আলীর ছেলে। পাশাপাশি তিনি গ্রাম্য চিকিৎসক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে হাতেম আলী নিজের জমিতে ধান কাঁটতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে হাতেম আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. মদিনা আলী জানান, ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
আরএ