দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনুমতি ব্যতীত মাটি কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় ফেনীতে ২ জনকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ মে) ভোর রাতে এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া এলাকায় অনুমতি ব্যতীত মাটি কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ফেনী সদরের উত্তর বিরিঞ্চি এলাকার মৃত শরীয়ত উল্লাহ চৌধুরীর ছেলে মো. মশিউর রহমান চৌধুরী (৪০) ও ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের মৃত আব্দুল করিমের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৮)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী উভয়কে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করে।
ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার বলেন, মাটি রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না জেলা প্রশাসন। দেশের মাটি ধ্বংসকারী এসব গণশত্রুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আরএ