দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
এর আগে এশার নামাজের আগে এ ঘটনাটি ঘটে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা কেউ বলতে পারেনি।
নিহত তাজিয়া ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে নামাজ পড়তে যায়। সেখান থেকে তিনি এসে দেখেন রান্না ঘরে তার স্ত্রী তাজিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মান্নানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। কে বা কারা কি কারণে ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি৷ ঘটনাটি তদন্ত চলছে।
আরএ