দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাশকতার মামলায় নেত্রকোনা খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) সোমবার (১২ মে) বিকেলে জেলা শহর থেকে আটক করে পুলিশ। আটকের পরপরই তার মুক্তির দাবিতে নেত্রকোনা মডেল থানা ঘেরাও করে সন্ধ্যারাত পর্যন্ত বিক্ষোভ করে খেলাফত আন্দোলন ও খেলাফত শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা।
তাকে মুক্তি না দিলে খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান। এরইমধ্যে দলটির নেতাকর্মীরা আগামীকাল মঙ্গলবার জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, আমাদের খেলাফত শ্রমিক আন্দোলনের নেত্রকোনা জেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন। তাকে আওয়ামী লীগ বানিয়ে নাশকতার মামলায় গ্রেপ্তার করার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত তার মুক্তি দাবি করছি।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গত রোববার (১১ মে) সুমন মিয়া নামে ইউনিয়ন তাঁতীদলের এক নেতা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৯৩ নম্বর এজাহারনামীয় আসামী আনোয়ার হোসেন। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এফএইচ/